ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মনোহরদী ইউএনও অন্য রকম মানবিক কাজ!

#

১৭ জানুয়ারি, ২০২৪,  12:19 PM

news image

মনোহরদী প্রতিনিধি : ঘড়ির কাঁটায় রাত তখন ৯টা।মনোহরদী বাজারে লোক সমাগম থাকলেও শীতের প্রকোপে নিস্তব্ধতা।হিম শীতল ঠাণ্ডায় সবার অবস্থা জুবুথুবু।সারাদিনের কাজের ক্লান্তির পর সামান্য শীতের কাপড় মুড়িয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল,অসহায়,দরিদ্র মানুষগুলোর। কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে এসে রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল,দরিদ্র ও অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান। পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে মনোহরদী পৌরসভা,শুকুন্দী, চন্দনবাড়ী,চালাকচর,কাচিকাটা এলাকায় শীতার্ত ও অসহায় মানুষগুলোর মধ্যে প্রায় ১শত পঞ্চাশটি কম্বল বিতরণ করেন তিনি। মনোহরদী বাজারের স্লুুইস গেইট সংলগ্ন চা দোকানদার হাররদিয়া গ্রামের রহমানের স্ত্রী হাওয়া বেগম বলেন,ইউএনও স্যারকে প্রায়ই ঘুরতে দেখি,স্যার মানুষ বলে কথা কওয়ার সুযোগ পাইনি।আর উনি আমাদের কথা চিন্তা কইরা কম্বল নিয়া আইছে,এইড্যাই বড় ব্যাপার। মনোহরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান মুক্ত খবরকে বলেন,সোমবার রাতে শীত জেঁকে বসলে আমি মনোহরদীর বিভিন্ন এলাকায় রাতের বেলা ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি,প্রচণ্ড শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে প্রতি ইউনিয়নে প্রায় ৩’শত পিছ করে কম্বল এরই মধ্যে বিতরণ করা হয়েছে।এর আগে আমার পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম পর্যায়ে কম্বল বিতরণ করে গেছেন। তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাগিদ দেওয়া হয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম