ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

মনোহরদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ আলী

#

২৪ মার্চ, ২০২৪,  10:00 PM

news image

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে সিএসডি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া সমাজ কল্যান সংঘের আয়োজনে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার অর্ধশতাধিক মাদরাসার ১৬৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। স্বনামধন্য বিজ্ঞ বিচারকদের সুনিপুন বিচারকার্যে প্রথম স্থান অর্জন করেছে মনোহরদীর আল মাহমুদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ আলী। দ্বিতীয় স্থান অর্জন করেছে মাদরাসতু ছওতিল কুরআন এর ছাত্র আব্দুল্লাহ আল রাফি এবং মনোহরদী মডেল হিফজ মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে।  বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীকে নগদ ৮ হাজার টাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আরও ১৯ জনকে সম্মাননা স্মারক এবং বই উপহার দেওয়া হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডা. মাওলানা আবদুল ওয়াদুদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক। উদ্বোধন করেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মনির, ব্যাংক কর্মকর্তা নাদিম মাহমুদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম