ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

মনোহরদীতে নতুন স্কুল ড্রেস পেল শিক্ষার্থীরা

#

১৭ জানুয়ারি, ২০২৪,  12:18 PM

news image

মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জুতা বিতরণ করা হয়েছে যুগান্তর স্বজন সমাবেশ মনোহরদী শাখার আয়োজনে। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ২৫ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান ও সঞ্চালনায় ছিলেন যুগান্তর এর মনোহরদী প্রতিনিধি হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের মনোহরদী শাখার সভাপতি বাছেদুল আলম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, স্বজন সমাবেশের সদস্য নুরে আলম মাসুম, সুমন রানা সহ ভিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।প অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন পোশাক পেয়ে উল্লাসে মেতে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান বলেন, সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তিরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসলে দেশের শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রগতি হবে। অনুষ্ঠানে ইউএনও’র পক্ষ থেকে এই সকল শিক্ষার্থীদের কম্বল উপহার দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম