ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

মনপুরায় মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

#

২১ জুন, ২০২৫,  5:59 PM

news image

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। মৃত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে একটি ট্রলার নিয়ে  মহিউদ্দিন মাঝিসহ আরো সাত জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে উত্তর সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা নামক এলাকার মেঘনা নদীর এসে তীরে নোঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন ওঠেনি। সে পরে আসবে বলে সঙ্গীদের বলেন।  এরপর জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২টার নদীতে ওই স্থানে এক জেলের জালে তার লাশ উঠে আসে। জেলেদের দাবী মহিউদ্দিন সাঁতার ভালো জানতো না। ট্রলার থেকে নামার সময় নদীতে পরে মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তারা। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম