ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে

মধ্যরাতে রাহুল আনন্দের স্টুডিওতে ম্যাক্রোঁ

#

১১ সেপ্টেম্বর, ২০২৩,  7:15 PM

news image

ঢাকা সফরে এসে মধ্যরাতে ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাহুলের স্টুডিওতে গিয়ে সেটি ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। রোববার (১০ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে ম্যাক্রোঁ রাহুল আনন্দের স্টুডিওতে যান। সেখানে তিনি নিজে একতারা হাতে নিয়ে রাখেন আর রাহুল সে একতারা বাজান। এসময় রাহুল স্টুডিও থাকা বিভিন্ন একতারাসহ অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে ম্যাক্রোঁকে পরিচয় করিয়ে দেন। এসময় রাহুল ম্যাক্রোঁকে গান গেয়ে শোনালে ম্যাক্রোঁ তাকে ধন্যবাদ জানান এরআগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা। নিম্নলিখিত খাবার দিয়ে ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতিকে আপ্যায়ন করা হয়। ওয়েলকাম ড্রিংস ছিল আমড়ার জুস। অ্যাপিটাইজার হিসেবেছিল পেঁয়াজো, সমুচার সঙ্গে স্মোকড ইলিশ, স্যুপ, ব্রেড অ্যান্ড বাটার। মেইন কোর্সে ছিল খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের শিক কাবাব, চিকেন কোরমা, রোস্টেড লবস্টার, টক অবার্গিন, ট্র্যাডিশনাল লুচি ব্রেড। ডেজার্ট হিসেবে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা ও বিভিন্ন ধরনের ফল। বেভারেজ হিসেবে ছিল তাজা ফলের জুস, আমড়ার জুস, চা, কফি ও কোমল পানীয়। ঢাকা সফরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরাসি প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম