ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

মতিঝিলে লিফটে আটকে পড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  6:26 PM

news image

রাজধানীর দিলকুশায় মতিঝিল বোরাক সেন্টারে লিফটে আটকে পড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার করা ওই নারীর নাম ইলোরা পাল (৩৯)। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা। আজ রোববার (২০ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, আজ সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দিলকুশা এলাকার মতিঝিল বোরাক সেন্টারের লিফটে ইলোরা পাল নামে এক নারী আটকে পড়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলটি দ্রুত সময়ে নিরাপদে উদ্ধার করে লিফটে আটকে পড়া ইলোরা পালকে। সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ইলোরা পাল বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে। মনে হচ্ছিল আর জীবিত ফিরতে পারব না। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম