ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৪,  7:50 PM

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঠবাড়িয়ার বাদুরা এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে। জানা গেছে, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম