ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মঙ্গলের গিরিখাতে পানির সন্ধান

#

১৮ ডিসেম্বর, ২০২১,  4:14 PM

news image

মঙ্গলেও আছে পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের মতো গিরিখাত আর এর মধ্যেই পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির সন্ধান পেয়েছেন। ২০১৬ সালে ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রোসকসমসর যৌথভাবে চালু করে ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মিশন।

এর আওতায় মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালিস মেরিনেরিস’-এ পানির অস্তিত্ব শনাক্ত হলো। মঙ্গলের ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’-এর চেয়ে ১০ গুণ দীর্ঘ, ৫ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি। ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, মঙ্গলের ওই গিরিখাতের পৃষ্ঠতলে পানি রয়েছে। ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’-এর ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে এ পানি শনাক্ত হয়েছে। এ ডিটেক্টর মঙ্গল পৃষ্ঠের ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম। মঙ্গলে বেশিরভাগ পানি মেরু অঞ্চলে বরফ আকারে রয়েছে। তবে ভ্যালিস মেরিনারিস গিরিখাতটি মঙ্গলের বিষুবরেখার ঠিক দক্ষিণে অবস্থিত। সেখানে যে তাপমাত্রা থাকার কথা তাতে পানি বরফ আকারে থাকার জন্য যথেষ্ট ঠাণ্ডা নয়। ২০১৮ সালের মে থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে এই পানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম