ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়ডরহীন ক্রিকেটার মুনিমের যত্ন নিতে হবে বললেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  7:22 PM

news image

প্রতি বিপিএলেই কিছু ক্রিকেটার নজর কাড়েন। এবারের আসরেও আলাদা করে দৃষ্টি কাড়লেন ফরচুন বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ার। প্রতি ম্যাচেই মুনিমের পারফরম্যান্স মুগ্ধ করে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলের আবিষ্কার এই মুনিমের যত্ন নেওয়ার আহ্বান জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাত্র কয়েক ম্যাচ খেলেই এবারের আসরে সবাইকে মুগ্ধ করেছেন মুনিম। যদিও আসরের তরুণ এই ব্যাটারের শুরুটা ভালো ছিল না।

নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়ে বাদ পড়েছিলেন। সিলেট পর্বে সুযোগ পেয়েই নিজের সামর্থ্য প্রমাণ করে যাচ্ছেন। মূলত আগ্রাসী ব্যাটিং দিয়েই সবার নজর কেড়েছেন মুনিম। ক্রিস গেইলের সঙ্গে ওপেনিং শুরু করা মুনিম যেন ছাপিয়ে গেছেন টি-টোয়েন্টির মহাতারকাকে। বরিশালের ওপেনিং জুটিতে মুনিমই এখন সাকিবের বড় আস্থার নাম। মুনিম সম্পর্কে সাকিব বলেন, 'বাংলাদেশের জন্য যা প্রয়োজন, সেই সব সম্ভাবনাই তার আছে। খুব পরিষ্কার বল হিট করে, ভয়ডরহীন ক্রিকেটার। খুব ভালোভাবে ওর যত্ন নিতে হবে। আমার মনে হয়, এবারের বিপিএলের প্রাপ্তি সে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম