ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলা-৩ আসন মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার

#

২০ নভেম্বর, ২০২৩,  3:02 AM

news image

স্টাফ রিপোর্টার ভোলা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।  রবিবার  সকালে লালমোহন-তজুমদ্দিন থেকে আগত আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম