ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  10:11 AM

news image

ছবি : সংগৃহীত

ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহারার মধ্য দিয়ে চলছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল পৌনে ৮টায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপি গঠিত ১০ সদস্যের অনুসন্ধান টিমের সদস্যরা ভোলায় এসে পৌঁছেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাজনপট্টি জেলা বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেয়। তবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তাঘাটে চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। স্থানীয় নেতারা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আসা কেন্দ্রীয় টিমের সদস্যরা। উল্লেখ্য, ভোলায় গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের মহাজনপট্টিতে বিক্ষোভ করে। ওই কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। আহত হন অর্ধশতাধিক। তাদের মধ্যে গুলিবিদ্ধ নুরে আলম রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম