ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলায় গ্যাসের দাবীতে মহাসমাবেশ

#

৩১ অক্টোবর, ২০২৩,  10:40 PM

news image

ভোলায় ঘরে ঘরে গ্যাস, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ও দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে মহা সমাবেশ করেছে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি । মঙ্গলবার বেলা ১১ টা থেকে ভোলার শহরের বাংলাস্কুল মাঠে ভোলায় গ্যাসের দাবীতে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি আহবায়ক মো; মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তী, সহ নাগরিক আন্দোলন কমিটি নেতৃবৃন্দরা । এসময় নেতারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ভোলায় ঘরে ঘরে গ্যাস, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ও দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিল করে। ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহার করে পরবর্তীতে অন্য জেলায় নেওয়ার দাবী করেন। এদিকে দুপুর ১ টার দিকে মহা সমাবেশ শেষে বাংলাস্কুল মাঠ থেকে আন্দোলন কমিটির নেতারা ইন্ট্রাকো অফিস ঘেড়াও করতে যাওয়ার পথে বাংলা স্কুল মাঠেই পুলিশের বাঁধার মূখে পরলে ঘেড়াও কর্মসূচি প্রত্যাহার করেন। পরে তারা নভেম্বর মাসের মধ্যে ইন্ট্রাকো চুক্তি বাতিল না করলে আগামী ডিসেম্বর মাসে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম