ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৫,  9:01 PM

news image

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নৌ বন্দরকে ১নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিটিএ। রুটগুলো হলো- ভোলা-লক্ষীপুর,দৌলতখান-আলেকজেন্ডার, মির্জাকালু-আলোকজেন্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-জর জহির উদ্দিন। ভোলা নৌ বন্দরের সহকারি পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় জেলার অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন। এদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে ভোলার ইলিষা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন উঠানামায় বিঘ্নের সৃষ্টি হচ্ছে। অপরদিকে গত ২৪ জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম