ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার তজুমদ্দিনে সমবায় দিবস পালিত

#

০৩ নভেম্বর, ২০২৪,  5:51 PM

news image

তজুমদ্দিন, ভোলা প্রতিনিধিঃ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই  প্রতিবাদ্যে সারা দেশের ন্যায় ভোলার তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। এ সময় উপজেলা সমবায় অফিসার আবু সাঈদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ, রঙধনু মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, শিক্ষক প্রতিনিধি গাজী আব্দুল জলিল, শতদল মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুমা বেগম সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আলাউদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম