ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলার চারটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

২০ অক্টোবর, ২০২৩,  2:26 AM

news image

ভোলা প্রতিনিধি: ভোলার চারটি সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে এ সেতুর উদ্বোধন করেন তিনি। সেতুগুলো হলো ৮ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ের ৩১.৮৩ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের বক্সআলী সেতু, ৯ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ের ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের বোরহানউদ্দিন বাইপাস সেতু, ৯ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ের ৩১.৮৩ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের শশীভ’ষণ সেতু এবং ৬ কোটি প্রায় ৯ লাখ টাকা বায়ের ৪৪ .০২ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের নাজিরপুর সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সারাদেশের ১৫০ টি সেতু, ১৪ টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর উদ্বোধন করেন। সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিন আল ইয়ামিন, ভোলার সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম,উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়, উপ-সহকারি প্রকৌশলী আতিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবে সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাভ অপুসহ প্রমূখ। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম