ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ভোটের বছরে ইসির বরাদ্দ বেড়েছে হাজার কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৩,  11:36 PM

news image

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য দুই হাজার ৪০৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল এক হাজার ৪২৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ইসির পাশাপাশি এর সঙ্গে সম্পৃক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের জন্যও বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম