ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটকেন্দ্রে হামলা: বগুড়ায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২১,  9:51 PM

news image

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় আজ শুক্রবার এ মামলা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার ইউপি নির্বাচনে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আনিছুর রহমান দায়িত্ব পালন করেন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এরপর ব্যালট বাক্স এবং নির্বাচনি সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যেরা দুটি ভটভটি নিয়ে রওনা দেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন টুটুল ও মোতাহার হোসেনের কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্রে ঢুকে সবাইকে ঘেরাও করে। একপর্যায়ে তারা ছয়টি ফাঁকা ব্যালটবাক্স ছিনিয়ে নিয়ে যায় এবং দুটি ভটভটি ও পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রিজাইডিং অফিসারের নির্দেশে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ফাঁকা গুলি ছোড়েন। এরপর দুই প্রার্থীর আরও কয়েকশ সমর্থক ভোটকেন্দ্র সংলগ্ন মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায়। পরে পুলিশ ২০৫ রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ অবস্থায় ভোটে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম