ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভোটকেন্দ্রে আগুন, অফিসের পিয়ন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৪,  7:22 PM

news image

ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনায় স্কুলটির অফিসের পিয়ন আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় আগুনের বিষয়টি সর্বত্র আলোচনায় ছিল। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় আবু বক্করকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। পুলিশ সুপার জানান, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিসের পিয়ন নিজেই কক্ষে আগুন দিয়েছে। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই সে এই সময়কে বেছে নিয়েছে। সে ডকুমেন্টস নষ্ট করতে এই পথ বেছে নিয়েছিল। এর আগে, শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েক লাখ টাকার সম্পদ পুড়ে নষ্ট হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম