ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভোজ্যতেলে ভ্যাট মওকুফ সুবিধা বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২২,  2:48 AM

news image

পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সুবিধা দিচ্ছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা পৃথক আদেশে এ সংক্রান্ত এসআরও জারি করা হয়েছে। এ বছরের ১৪ মার্চ প্রথমবার আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফের ঘোষণা দেয় এনবিআর। পরে এ সুবিধার মেয়াদ ২ বার বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হয়। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআরের পক্ষ থেকে নতুন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বছরের ১৬ মার্চ এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পামওলিন তেলের ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে ২ লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকি ১৮ লাখ টন আমদানি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম