ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

ভোক্তা অধিদপ্তরের অভিযানে কলারোয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

#

২৩ জুন, ২০২৫,  10:38 PM

news image

মনিরুজ্জামান মনি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা সোমবার (২৩ জুন) কলারোয়া উপজেলার মোড়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা এবং জেলা পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে, কলারোয়ার দুলাল মিষ্টি ও রাজ হোটেল-এ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় তদারকি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠান দুটিকে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম