ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ভৈরবে মানবপাচার চক্রের সদস্য আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২,  9:17 PM

news image

কিশোরগঞ্জের ভৈরবে মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ওই ব্যক্তির নাম মিনহাজ উদ্দিন (৪২)। বেশ কিছুদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। মিনহাজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরাটিয়ার বাসিন্দা। গতকাল শনিবার দিবাগত রাতে ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে আটক  হন তিনি।

মিনহাজের আটকের খবরে এখলাছুর রহমান নামের এক ভুক্তভোগী আজ রোববার সকালে মানবপাচার বিরোধী আইনে কটিয়াদি থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে তাঁকে কটিয়াদি থানায় সোপর্দ করে র‍্যাব। র‍্যাব-১৪-এর দাবি, সৌদি আরব ও রোমানিয়ায় পাঠানোর কথা বলে একাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন মিনহাজ। পরে আত্মগোপনে চলে যান তিনি। আটকের পর মিনহাজ এসব তথ্য স্বীকার করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম