ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভোলায় সহকারী এট‌র্নি জেনা‌রে‌লের উপর হামলা

#

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  4:22 AM

news image

আহসানুল হক, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে পূজা মন্ড‌বে আর্থিক অনুদান দি‌তে এসে হামলার শিকার হ‌য়ে‌ছে সহকারী এট‌র্নি জেনা‌রেল এবিএম ইব্রাহিম খ‌লিল। এসময় তি‌নিসহ তার সাথে থাকা আরো ৫ জন আহত হ‌য়ে‌ছেন। প‌রে তি‌নি ভোলা সদর হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। শ‌নিবার বি‌কে‌ল ৫ টার দি‌কে ভোলা প্রেসক্লা‌বে এক সংবাদ স‌ম্মেল‌নে এমন অ‌ভি‌যোগ ক‌রেন তি‌নি। এসময় তি‌নি ব‌লেন, দূর্গা পূজা উপল‌ক্ষে শ‌নিবার সকাল থে‌কে তি‌নি বোরহানউদ্দি‌নের বি‌ভিন্ন পূজা মন্ড‌বে অনুদান প্রদান ক‌রেন। দুপুর দেড় টার দি‌কে তি‌নি বোরহানউদ্দিন উপ‌জেলার বাজা‌রের কেন্দ্রীয় পূজা মন্ডবে অনুদা‌ন দি‌তে গে‌লে মন্ডবের সাম‌নে বোরহানউদ্দিন পৌর বিএন‌পির সহ সভাপ‌তি সাইদুর রহমান লিটনের নেতৃ‌ত্বে পৌর বিএন‌পি ও উপ‌জেলা ছাত্রদ‌লের নেতা-কর্মীরা তার গাড়ী‌তে ডিম ও ইট নি‌ক্ষেপ ক‌রেন। এসময় তারা গাড়ী থে‌কে নাম‌লে তি‌নিসহ তার সাথে থাকা লোকজ‌নের উপর হামলা চালানো হয়। তি‌নি আরো ব‌লেন, আগামী সংসদ নির্বাচ‌নে তি‌নি ভোলা-২ আস‌নের বিএন‌পি থে‌কে ম‌নোনয়ন প্রত‌্যাশী। এটি তি‌নি নি‌জে ক‌য়েক মাস আগে ঘোষণা দেন। এঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে ভোলা-২ আস‌নের সা‌বেক এম‌পি হা‌ফিজ ইব্রাহী‌মের নি‌র্দেশে এমন হামলা ঘটনা ব‌লে দাবী ক‌রেন তি‌নি। এ বিষয়ে বোরহানউদ্দিন পৌর বিএন‌পির সহ সভাপ‌তি মো: সাইদুর রহমান লিটন অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রেন জানান, এঘটনার সা‌থে বোরহানউদ্দি‌নের বিএন‌পি ও তার অঙ্গসংগঠ‌নের নেতা-কর্মীরা কেউ জ‌ড়িত নয়। আর ঘটনার সময় তি‌নি ঘটনাস্থ‌লে ছি‌লেন না। কিছুক্ষণ আগে তি‌নি শু‌নে‌ছেন তার বিরু‌দ্ধে মিথ‌্যা অ‌ভি‌যোগ কর‌ছেন ইব্রাহীম খ‌লিল । তিনি বোরহানউদ্দি‌নের বিএন‌পি ও ছাত্রদ‌লের বদনাম কর‌তে এসব মিথ‌্যা ও ভি‌ত্তিহীন অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম