ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভোলায় দুই প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল

#

০১ জানুয়ারি, ২০২৬,  9:58 PM

news image

আহসানুল হক সাদ্দাম: আসন্ন জাতীয়  সংসদ নির্বাচ‌নে ভোলা-২ আস‌নের যাচাই-বাছাইতে ৯ প্রার্থীর ম‌ধ্যে দুই প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল করা হ‌য়ে‌ছে। এরা হ‌লেন, স্বতন্ত্র প্রার্থী মো: ম‌হিবুল্ল‌্যাহ খোকন ও আরেক স্বতন্ত্র প্রার্থী তাছ‌লিমা বেগম। বৃহস্প‌তিবার দুপু‌রে ভোলা জেলা প্রশাসক কার্যাল‌য়ে যাচাই-বাছাইতে জেলা রির্টা‌নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান  দুই প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল ঘোষণা ক‌রেন। জেলা রির্টা‌নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-‌বোরহানউদ্দিন) আস‌নে আজ ম‌নোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর ম‌ধ্যে ৭ প্রার্থীর ম‌নোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১% ভোটার সমর্থন থে‌কে ১০ জন‌কে দৈবচয়ন ক‌রে স‌ঠিক না পাওয়ায়  দুই স্বতন্ত্র প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল করা হয়। এদর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ম‌হিবুল্ল‌্যাহ খোক‌ন ও তাছ‌লিমা বেগম। এদি‌কে ভোলা-২ আস‌নের ৯ প্রার্থী ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। বিএন‌পির প্রার্থী মো: হা‌ফিজ ইব্রাহীম, জাতীয় পা‌র্টির প্রার্থী এড‌ভো‌কেট মো: জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়া‌তে ইসলামীর প্রার্থী মো: ফজলুল ক‌রিম, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌তের প্রার্থী মো: আব্দুস সালাম, লিবা‌রেল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এল‌ডি‌পি)র প্রার্থী মো: মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতা দ‌লের প্রার্থী মো: আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেছেন মো: জা‌কির হো‌সেন খন্দকার, ম‌হিবুল্ল‌্যাহ খোকন ও তাছ‌লিমা বেগম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম