ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ভূমিকম্পে জাপানে সরে গেছে উপকূলীয় সীমা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:52 PM

news image

বছরের প্রথম দিন ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সেই ভূমিকম্পে নিহত হয়েছিল ২১৩ জন। এই বিপর্যয়ে ২৬ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হয়েছিল। ১৫ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সে দিনের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র ঘেঁষে নতুন জমি জেগে উঠেছে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল সীমা গিয়েছে। টকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে নতুন জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফ্ট) প্রমাণ পেয়েছেন তারা। খবর জাপানস টাইমস। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজারভিং স্যাটেলাইট-২’-এর পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে। অ্যাসোসিয়েশন অফ জাপানিজ জিওগ্রাফার প্রকাশিত একটি অনুমান অনুসারে নোটো উপদ্বীপের মোট ভূমির আয়তন ৪.৪ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। জাপানি বিশেষজ্ঞরা বলেছেন, নববর্ষের দিনে আঘাত হানা ৭.৬ মাত্রার ভূমিকম্পটি ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপের সমুদ্রে তিন থকে চার হাজার বছর পুরোনো সক্রিয় ফাটলের চ্যুতির মাধ্যমে সৃষ্টি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম