ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:13 PM

news image

চার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। স্থানীয়রা জানান, ভূমিকম্প আঘাত হানার সময় তীব্র শব্দও শোনা গেছে। ভূমিকম্পের ফলে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এদিকে, এক্সে করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম