ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৫,  4:45 PM

news image

ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বুধবার প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সের ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস একটি টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সংঘটিত শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের পরপরই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে ওঠে। ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি পূর্ব রাশিয়ার এক বিস্তীর্ণ আগ্নেয়গিরি অঞ্চলের অংশ। এর আগেও সেখানে একাধিকবার অগ্ন্যুৎপাত ঘটেছে। তবে ভূমিকম্পের সঙ্গে এমন প্রত্যক্ষ সংযোগ বিরল ঘটনা বলে জানিয়েছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। এর পরেই ওই অগ্ন্যুৎপাতের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম