ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

ভিয়েতনামে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২৫,  11:12 AM

news image

ভিয়েতনামের হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড়ের মধ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রবিবার (২০ জুলাই) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। উত্তর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 'ওয়ান্ডার সিজ' নামের নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। ভিয়েতনাম বর্ডার গার্ড ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু, যাকে নৌকার উল্টে যাওয়া অংশের একটি এয়ার পকেটে আটকে থাকার পর উদ্ধার করা হয়। শিশুটি জানায়, "আমি গভীরভাবে শ্বাস নিয়ে ডুব দিলাম, তারপর ওপরে উঠে আসি। সাহায্যের জন্য চিৎকার করেছিলাম, তখন একটি নৌকা আমাকে টেনে তোলে।" প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আকাশ অন্ধকার হয়ে আসে এবং টোয়ের মতো বড় শিলাবৃষ্টি, বজ্রঝড় ও বিদ্যুৎ চমক দেখা যায়। বেশিরভাগ যাত্রীই হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার ছিল। ভিএনএক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে,  উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটটি শিশু রয়েছে। উদ্ধার অভিযান রাতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি, খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম