ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিবিডি'র বরগুনা জেলা শাখার সভাপতি খাইরুল, সাধারণ সম্পাদক আবু জাফর নির্বাচিত

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৪,  10:42 PM

news image

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বরগুনা জেলাসহ সারাদেশের ৬৪ জেলায় ডিজিটাল তথ্য প্রযুক্তির সহায়তায় ইমেইলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভিবিডির ফাউন্ডার করভী রাকসান্দ ধ্রুবের সভাপতিত্বে দেশ দেশব্যাপী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলা শাখার প্রেসিডেন্ট মো. খাইরুল ইসলাম মুন্না, জেনারেল সেক্রেটারি আবু জাফর হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট ইশরাত জাহান লিমা, হিউম্যান রিসোর্স অফিসার মোঃ রুবেল, প্রজেক্ট অফিসার নূরে জান্নাত সাবরিনা, ট্রেজারার তাকওয়া তারিন নুপুর, পাবলিক রিলেশন অফিসার মো. সোহানূর রহমান সৈকত আগাামী ১ বছরের জন্য নির্বাচিত হন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ হচ্ছে জাগো ফাউন্ডেশনের একটি যুব শাখা। ২০১১ সালে বাংলাদেশে মার্কিন দূতাবাসের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালে জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা করবী রাকসান্দ র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড অর্জন করেন। SDG বা “সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল" এর ১৭ টি বিষয় নিয়ে কাজ করাই এদের মূল লক্ষ্য। বরগুনা জেলার প্রেসিডেন্ট খাইরুল ইসলাম মুন্নার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিগত বছরগুলোর থেকে সামনের দিকে আরো ভালো কাজ করা হবে ভিবিডির মূল লক্ষ্য তিনি আরো বলেন, “বেশি বেশি সাস্টেইনেবল প্রজেক্ট তৈরি করা সহ মাসিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করা হবে। যাতে ভলানটিয়ারদের আরো দক্ষতা বৃদ্ধি ত্বরান্বিত হয়।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম