ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৬,  1:56 PM

news image

দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৮ জুন) রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ৬ থেকে ৫৯ মাসের ২ কোটি ৫৫ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে থেকে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে সরকারের কাছে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত আছে। ক্যাম্পেইনে কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়াতে পারলে পরবর্তী দিন নির্দিষ্ট কেন্দ্রে দেওয়া হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

 

এ ছাড়া, জন্মের পর থেকে অন্তত ছয় মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানোর অনুরোধ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় মন্ত্রী জানান, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এ ছাড়া, ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও কোনো মজুত ছিল না।


মো. সাখাওয়াত হোসেন জানান, এবার হামের টিকা শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে। কেউ বাদ পড়লে এখনো খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে। হামের টিকার মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, অত্যন্ত উন্নত মানের টিকা দেওয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম