ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধ দিয়ে গোসল

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২৫,  4:46 PM

news image

নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল(৩২) নামের একজন এক চা দোকানি। রবিবার(২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন। শাকিল মন্ডল বলেন, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম