ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ভালুকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৩,  5:08 PM

news image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক পোশাকর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুলাই) দুপুরে ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী এলাকার বনবিভাগের হবিরবাড়ী বিট অফিস-সংলগ্ন গহিন বনাঞ্চলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আল আমীন (৩৭) দক্ষিণ হবিরবাড়ী এলাকার বাসিন্দা। জানা গেছে, ভুক্তভোগী পোশাককর্মী মা-বাবাসহ দীর্ঘদিন ধরে হবিরবাড়ীর সাদ-সান মোড় এলাকার ভাড়া বাসায় থাকেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। বুধবার দুপুরে তার গ্রামের বাড়ি থেকে চাকরির সন্ধানে আসা এক মামাত বোন (১৩) ও এক খালাত ভাইকে (১৪) সঙ্গে নিয়ে সাদ-সান মোড় এলাকায় এক স্টুডিওতে ছবি তোলেন। এ সময় তাদের নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে ওই বনাঞ্চলের মাঝখানের রাস্তা দিয়ে আনুমানিক দেড় কিলোমিটার দূরত্বের একটি পার্কে যাচ্ছিল। পরে ঘটনাস্থলে পৌঁছাতেই পূর্বে থেকেই অবস্থান করা স্থানীয় চার যুবক তাদের আটকে তিনজনের হাত-পা বেঁধে ফেলে। এ সময় সঙ্গে থাকা মামাত বোন ও খালাত ভাইকে জিম্মি করে তারা। পরে ভুক্তভোগী পোশাককর্মীকে কিছু দূরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে চার যুবক। ভালুকা থানার পুলিশ জানান, বুধবার রাতে থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম