ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলা চালাল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ, ২০২৬,  4:30 PM

news image

ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন করে হামলা চালালো ইরান। ইরাক, বাহরাইন এবং ইসরায়েলকে লক্ষ্য করে বহুমুখী প্রজেক্টাইলের এই ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখা গেছে, তবে তেল আবিবে আঘাত হানার খবরও পাওয়া গেছে। ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম