ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, ১০ জেলায় বন্যার শঙ্কা জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৬ মৃত্যু সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালাচ্ছে: রিজভী যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, হুমকিতে বহু পরিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায় স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ হরমুজ প্রণালিতে নতুন নৌপথে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান-ওমান রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭ যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত

ভারি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, ১০ জেলায় বন্যার শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৬,  12:56 PM

news image

তিস্তা নদীর পানি নীলফামারী জেলার ডালিয়া স্টেশনে এবং কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অপরদিকে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণে কেন্দ্রের এক সতর্কাবাতায় এ তথ্য জানানো হয়েছে।


বন্যার সতর্কবার্তায় বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল পর্যন্ত বাড়তে পারে এবং শনিবার থেকে স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব এলাকার নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামীকাল পর্যন্ত বাড়তে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদী কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে; যার প্রেক্ষিতে বর্ণিত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


গত ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামীকাল বাড়তে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। অপরদিকে কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী চার দিন বাড়তে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী দুদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী তৃতীয় দিন বাড়তে পারে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম