ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ভারত-পাকিস্তান উত্তেজনা: ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৫,  4:55 PM

news image

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়েতে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ছেড়ে দেয়নি। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা। যুদ্ধ শুরুর এমন পরিক্রমায় ধাক্কা খেল ভারত। মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। খবর রয়টার্সের। বিট্রিশ সংবাদ সংস্থাটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, সবশেষ এক মাসের লেনদেনের বিষয়টি বিশ্লেষণ করে এনডিএফের ধারণা করছে, অনশোর স্পট মার্কেট খোলা হলে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাবে ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রুপি। মঙ্গলবার দিন শেষে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ৮৪ দশমিক ৪৩২৫ রুপি। সংবাদ সংস্থাটি বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত।  এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন। যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম