ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভারত থেকে দেশে ফিরলেন ১১ জেলে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  2:39 PM

news image

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ভাসতে ভাসতে ভারতের জলসীমায় প্রবেশ করার অপরাধে ছয় মাস কারাভোগ করার পর দেশে ফিরে এসেছেন এফবি ফাতেমা নামে একটি ট্রলারের ১১ জেলে।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। ফিরে আসা জেলেরা হলেন- মো. আলী হোসেন, মো. সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। এর আগে গত ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জেলেরা। পরে ১৬ আগস্ট দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। বেশ কয়েকবার নিরাশ হয়ে ফিরে এসেছি। বাংলাদেশি জলসীমা অতিক্রম করায় ওই দেশের আদালত ১১ জেলেকে ছয়দিন করে কারাদণ্ডাদেশ দেন। কিন্তু ছয়দিনের কারাদণ্ডাদেশে থাকতে হলো ছয় মাস। অবশেষে তারা দেশের মাটিতে পা রেখেছেন। মঙ্গলবার বিকেল নাগাদ তারা বাড়িতে পৌঁছাবেন। এদিকে ছয় মাস পর জেলেদের ফিরে আসার খবর শুনে বাড়িতে স্বজনদের মাঝে আনন্দের জোয়ার বইছে। জানা যায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) এফবি ফাতেমা ট্রলারটি নিয়ে ১১ জেলে সাগরে মাছ ধরতে যান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চরদুয়ানী ইউনিয়নের সামছুল হক। এর দুইদিন পর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেন। পরে স্থানীয় জেলেরা তাদের আটক করে পুলিশে দিলে তাদের কারাদণ্ড হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম