ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ভারত থেকে এলো ১৪শ টন পেঁয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৩,  3:25 AM

news image

আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিনেই ভারত থেকে ১৪শ টনের বেশি পেঁয়াজ এসেছে। এর ফলে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সোমবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত দেশের তিনটি স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ দেশ ঢোকে। দীর্ঘ আড়াই মাস পর এদিন ভারত থেকে মোট ১৪৫৭ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৯৭ টন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৩০০ টন ও দিনাজপুরের হিলি দিয়ে ৪০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বিষয়টি স্থলবন্দরগুলোর কাস্টমস কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে। এতোদিন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে এর দাম অনেক বেড়ে যায়। স্থানভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয় ৮৫ থেকে ১০০ টাকায়। পেঁয়াজের ঝাঁঝে দিশেহারা হয়ে পড়েন ক্রেতারা। তবে পুনরায় আমদানি শুরু হওয়ার খবরে পেঁয়াজের দাম এখন স্থানভেদে ১০ থেকে ২৫ টাকা কমেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম