ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার টন চাল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৫,  6:16 PM

news image

প্রতিবেশী দেশ ভারত থেকে ১৫ হাজার ও মিয়ানমার থেকে ২২ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একই বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি বিএমসি প্যানডোরা। উভয় দেশ থেকেই এ চাল খাদ্য অধিদপ্তর আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম আরও বলেন, দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম