ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ভারতে ২৩ লক্ষেরও বেশি টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ

#

আইটি ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  10:49 PM

news image

ভারতের কয়েক লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে টুইটার। এক্সআই এর তথ্য অনুযায়ী, জুন থেকে জুলাইয়ের মধ্যে ভারতের ২৩, ৯৫, ৪৯৫ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করার মূল কারণ হল শিশু যৌন শোষণ এবং অসম্মতিমূলক নগ্নতা প্রচার। এছাড়াও, দেশে সন্ত্রাস ছড়ানোর জন্য ১,৭৭২ টি অ্যাকাউন্ট সরানো হয়েছে। আইটি নিয়ম ২০২১ অনুসারে, সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করার বিষয়ে তথ্য দিতে হবে।

দেরিতে প্রকাশিত প্রতিবেদন

জুন থেকে জুলাইয়ের মধ্যে, ৩,৩৪০ জন ব্যবহারকারী গ্রিভান্স রিড্রেশাল মেকানিজমে অভিযোগও জানিয়েছিলেন। তবে কয়েকদিন পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি মাসের প্রথমে প্রকাশের কথা থাকলেও দেরিতে তথ্য দিয়েছে প্রতিষ্ঠান। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা এবং হোয়াটসঅ্যাপ তাদের প্রতিবেদন প্রকাশ করেছিল আগেই। ২৬ জুন থেকে ২৫ জুলাইয়ের মধ্যে, মাইক্রোব্লগিং সাইটটি ১৮, ৫১, ০২২টি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে। এই অ্যাকাউন্টগুলিতে, ২,৮৬৫টি সন্ত্রাসবাদ প্রচারের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সুপার অ্যাপ বানাতে চান মাস্ক

গত বছর, মাস্ক এই প্ল্যাটফর্মটি ৪৪ বিলিয়ন ডলারে কিনেছিলেন। সে সময় তিনি টুইটারকে চিনের উইচ্যাটের মতো সুপার অ্যাপ বানানোর কথা বলেছিলেন। এই প্ল্যাটফর্ম কেনার পর থেকে মাস্ক এতে অনেক পরিবর্তনও করেছে। এখনও মাস্ক তার প্রযুক্তিগত প্রত্যাশার উপর ফোকাস করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম