ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভারতে রাসায়নিক কারখানায় অগ্নিকান্ডে নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন, ২০২২,  4:36 PM

news image

ভারতের উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় আগুনে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। শনিবার (৪ জুন) এ ঘটনা ঘটে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশের মূখপাত্র সুরেন্দ্র সিনহা বলেন, রাজধানী নয়াদিল্লী থেকে ৬০ কিলোমিটার দুরে রাজ্যরে হাপুর জেলার দহুলানার একটি শিল্পকারখানার বয়লার বিস্ফোরনের পর এ ঘটনা ঘটে। কারখানাটি একটি সিএনজি ফুয়েল পাম্পের পাশে অবস্থিত। হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানান, এতে ১২ জন মারা গেছেন এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম