ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করল ইডি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩,  3:26 PM

news image

বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিবিসির বিরুদ্ধে অভিযোগ তারা এফডিআইয়ের বিধি না মেনেই সেদেশে বিদেশি বিনিয়োগ এনেছেন। গোটা ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ মামলা দায়ের হয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। এই লেনদেনে কোনোভাবে বিদেশি বিনিয়োগ আইন, এফডিআই লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে  আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দফতরে তল্লাশি চালায়।

এর আগে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে বিবিসি নির্মিত তথ্যচিত্রে সমালোচনা করা হয় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ, জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে। গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেয়া হয়েছে। বিবিসি এখনো অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম