ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৬,  4:59 PM

news image

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, প্রায় ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদনে রয়েছে। বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, বিস্ফোরণে চারজন কর্মচারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা যান। আহত ২০ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির বয়লার ইউনিট তারা সরাসরি পরিচালনা করে না। এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বেদান্ত কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম