ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২৩,  5:29 PM

news image

ভারতের নাগপুর-পুনে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের তীব্রতা ও দুমড়ে-মুচড়ে যাওয়া বাহন দুটি দেখে অনুমান করা হচ্ছে সেই সময় এই দুটি ভারী যানের গতি অনেক বেশী ছিল। ট্রাকটি একটি কোম্পানির ছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম