ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৬,  5:53 PM

news image

ভারতের রাজস্থানে কোটা এলাকার কাছাকাছি দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির এজ পরিবেদনে জানান হয়।  বিক্রমগড়-আলট রেলওয়ে স্টেশনের কাছে আগুন লেগে যাওয়া যাত্রীবাহী কোচটি দ্রুত মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করা হয়। একটি ভিডিওতে দেখা গেছে, বিচ্ছিন্ন কোচটি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং রেল লাইনের পাশে কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে ভারতের রেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানান হয়, ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোচটিতে উপস্থিত ৬৮ যাত্রীর সবাই সুস্থ আছেন বলে জানান কর্মকর্তারা।   ভারতীয় রেলওয়ে আরও জানিয়েছে, কোটা পর্যন্ত ভ্রমণে যাত্রীদের অন্য কোচে বসানোর ব্যবস্থা করা হয়েছে। কোটা স্টেশনে ট্রেনের সম্পূর্ণ ধারণ ক্ষমতা পুনরায় স্থাপন করতে একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। আগুন লাগার কারণ তদন্ত করছে রেলওয়ে। উল্লেখ্য, ১২৪৩১ নং রাজধানী এক্সপ্রেস শুক্রবার কেরালার তিরুভানন্তপুরম থেকে রওনা দেয় এবং আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনটি রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম