ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৩,  12:13 PM

news image

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি। আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। ঘটনার আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দক্ষিণ রেলওয়ে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে। মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ রূপি করে দেওয়া হবে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এটি ছিল একটি পর্যটন ট্রেন। ঘটনার সময় ট্রেনটি মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম