ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে হস্তান্তর

#

২৬ আগস্ট, ২০২৫,  4:51 PM

news image

ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা হলেন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগাঁ জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি এই নাগরিকরা। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃতদের মাঝে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে ওই দেশের পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের আটকের পর তারা ৩ মাস ওই দেশের কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদেরকে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। অপর হস্তান্তরকৃত আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১ মাস যাবত ভারতীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার বিকেলে দুই দেশের পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। এর আগে, ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ আইনবহির্ভূতভাবে ৪ দফায় ৬৭ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে। পুশ ইনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে বিএসএফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম