ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতের মতো বাংলাদেশকে নিয়ে কেউ ভাবে না: জয়শঙ্কর

#

১০ এপ্রিল, ২০২৫,  9:44 PM

news image

ভারতের মতো করে বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তা করে না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।গতকাল বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের ভালো চায়। ভারতই সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল চায়। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।   প্রতিবেদনে বলা হয়, বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন ‘আমাদের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যে ঐতিহাসিকভাবেই আমাদের সম্পর্ক অনন্য। দুই দেশের জনগণের মধ্যকার একটা সম্পর্ক রয়েছে। আমাদের এই বিষয়টিই মাথায় রাখা উচিত।’তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভারতবিরোধী যেসব বার্তা আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। আর বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি।’ জয়শঙ্কর বলেন, ‘দেশ হিসেবে ভারত সবসময়ই সবচেয়ে বাংলাদেশের ভালো চায়। এটি আমাদের ডিএনএ’র মধ্যে রয়েছে। আমরা বন্ধু হিসেবে আশা করি আমরা সঠিক পথেই থাকবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম