ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

#

১৭ এপ্রিল, ২০২৫,  4:24 PM

news image

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, আজকের বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে ডেকে তারা কোনো সমাধান দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে যাবে। খুব দ্রুতই এ কর্মসূচির বিষয়ে জানানো হবে।

তিনি বলেন, আমাদের কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করবো। বর্তমানে ব্লকেড কর্মসূচি শিথিল রয়েছে। যদি আমাদের হার্ডলাইনে যেতে হয় সেটি আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। অন্যদের মধ্যে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী বলেন, ৮ মাস ধরে আন্দোলন চলমান। আমরা ইচ্ছে করে জনদুর্ভোগ সৃষ্টি করিনি, বাধ্য হয়ে দাবি আদায়ে পথে নেমেছি।

তিনি বলেন, আজকে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। গতরাতে (বুধবার) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছিলেন, আমাদের সব দাবি যৌক্তিক ও সেগুলো মেনে নেয়া হবে। এমনকি আমরা যার সঙ্গে বৈঠক করতে চাই, তার সঙ্গেই বৈঠক করতে পারবো। কিন্তু বাস্তবে তা হয়নি। একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। তিনি আমাদের দাবিগুলো নোট করেছেন।

জুবায়ের পাটোয়ারী বলেন, তিনি (অতিরিক্ত সচিব) দাবিগুলোর নোট সচিবের কাছে পাঠাবেন। এরপর তিনি শিক্ষা উপদেষ্টার কাছে যাবেন, তারপর ওপরে যাবে এবং সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু শিক্ষার্থী প্রতিনিধি দলের রূপরেখা এটা ছিল না। এত লম্বা সময়ে যেতে চাই না। আমরা দ্রুত আমাদের দাবিগুলোর বাস্তবায়ন চাই।

এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে ওই বৈঠক শুরু হয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে এতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। তারও আগে বৈঠকে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আসেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম