ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ ২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪ কাবুলে পাকিস্তানের হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, দুই রোগীর মৃত্যু শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২২,  2:10 PM

news image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত কয়েকদিনের টানা বর্ষণে আকস্মিক বন্যায় দুর্দশার শেষ নেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ। ৩৩ জেলায় পাঁচ হাজার ১৩৭টির বেশি গ্রাম প্লাবিত। সবশেষ ব্রিফিং এমনটাই জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসডিএমএ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, আসামের ৩৩ জেলার নিম্নাঞ্চলগুলোয় শুধু থৈ থৈ পানি। রাস্তা, জলাশয় আর নদীর পানি মিলে মিশে একাকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বারপেতা জেলা। এখানকার ১২ লাখ ৭৬ হাজার মানুষ পানিবন্দি। যাদের গবাদি পশু আছে তারা পড়েছেন আরও বিপাকে। পানির কারণে নিরাপদ স্থানে নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে ভূমিধস। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, আসামের এই বন্যায় এক লাখ ৭৩ হাজারের বেশি ফসলি জমি প্লাবিত। এমন পরিস্থিতিতে সামনে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে রাজ্যটিতে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কপিলি নদীর পানি বেড়ে হোজাই জেলায় দুর্ভোগ আরও বাড়িয়েছে। প্রতিবেশি দেশ ভুটানের বেশ কয়েকটি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ায় আসামের নিম্ন জেলাগুলোয় মারাত্মক প্রভাব পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম