ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতকে বাড়তি সুবিধা! আইসিসিকে ধুয়ে দিলেন ভিভ রিচার্ডস

#

স্পোর্টস ডেস্ক

০৪ মার্চ, ২০২৫,  4:50 PM

news image

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল। হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মাঝেই এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তির মতে, এসব সমস্যার দায় আইসিসির নিতে হবে। কারণ পুরো আসর আয়োজনের পরিকল্পনা তাদেরই। তদারকির দায়িত্বও তাই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওপর। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন তুললেন ভিভ রিচার্ডস। তিনি বলেন, 'মানুষ যখন এটা (ভারত বাড়তি সুবিধা পাচ্ছে) বলে, তখন তাদের একটা যুক্তি থাকতে পারে। আমার মনে হয় এটা (এমন সূচি) রাজনীতির কারণে হয়েছে-আমি রাজনৈতিক দিকে ঢুকতে চাই না। তবে আমি বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, সেটা হলো আইসিসি, তারাই সমস্যা করছে বলে আমার মনে হয়।' 'আমি চাই তারা এর একটি উত্তর নিয়ে সামনে আসুক। কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি, এমন একটি জিনিস যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও, সেটা হলো খেলাধুলা।'-যোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম