ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ভাড়াটিয়া ছদ্মবেশে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৪,  10:28 PM

news image

ভাড়াটিয়া পরিচয়ে স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘদিন ধরেই তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মঙ্গলবার (৪ জুন) সকালে কাওরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ভাড়াটিয়া সেজে এ অপরাধ করে আসছিলো চক্রটি। প্রথমে টার্গেট ঠিক করে একটি এলাকায় বাসা ভাড়া নেয় তারা। পরে সখ্যতা গড়ে তোলার একপর্যায়ে নিজেদের স্বর্ণকার পরিচয় দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয়। কমান্ডার আরাফাত আরও জানান, এভাবেই টার্গেটকৃত ব্যক্তির সবকিছু লুটে নিয়ে চলে যায় তারা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রের মূলহোতা আলী হাসান সোহেলসহ তার এক নারী সহযোগীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিন চার বছর ধরে এভাবে খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম